News71.com
 Bangladesh
 15 Dec 22, 11:59 AM
 158           
 0
 15 Dec 22, 11:59 AM

প্রধান শিক্ষক নিয়োগে ২২-২৩ লাখ টাকাও লেনদেন হয়।।এমপি নিক্সন 

প্রধান শিক্ষক নিয়োগে ২২-২৩ লাখ টাকাও লেনদেন হয়।।এমপি নিক্সন 

নিউজ ডেস্কঃ  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমরা যতোই চেষ্টা করি, যতোই কাজ করে যাই, যতোই ভবন বানাই না কেনো; যদি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয় তাহলে কোনোভাবেই শিক্ষার উন্নতি হবে না। আজ একটি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ দিতে ২২ থেকে ২৩ লাখ টাকাও লেনদেন হয়। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের কবি জসীমউদ্দিন হলে ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  স্কুল কমিটিগুলো দুর্নীতিগ্রস্ত মন্তব্য করে এমপি নিক্সন বলেন, মাঝেমধ্যেই দেখি স্কুল কমিটি নিয়ে লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে। স্কুলের গভর্নিং কমিটি নিয়ে রাজনীতি হচ্ছে। মনে হচ্ছে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি নির্বাচন নিয়েও এতো দৌঁড়াদৌড়ি হয় না যতো গভর্নিং বডি নিয়ে হচ্ছে। আবার এটার পাশাপাশি দেখি নিয়োগ বাণিজ্য চলছে। স্কুলের সভাপতি হওয়ার পেছনে অনেক লোভ-লালসা থাকে। শিক্ষক নিয়োগ করে, পিয়ন নিয়োগ করে, স্কুলের জমিতে দোকান বানিয়ে প্লট বানিয়ে অনেক রকমের ব্যবসা তৈরি করে স্কুলটিকে ঘিরে। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে সবরকম সহযোগিতা করছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন