News71.com
 Bangladesh
 15 Dec 22, 12:02 PM
 142           
 0
 15 Dec 22, 12:02 PM

আন্তর্জাতিক অর্থ পাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫।।

আন্তর্জাতিক অর্থ পাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫।।

নিউজ ডেস্কঃ  ভিডিও লাইভ প্ল্যাটফর্ম এ অর্থ আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগে আন্তর্জাতিক অর্থ পাচারকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।  বুধবার (১৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভিডিও লাইভ প্ল্যাটফর্ম এ অর্থ আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগে আন্তর্জাতিক অর্থ পাচারকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন