News71.com
 Bangladesh
 15 Dec 22, 12:03 PM
 158           
 0
 15 Dec 22, 12:03 PM

কাভার্ডভ্যানের চাপায় ২ জনের মৃত্যু।।চালক গ্রেফতার

কাভার্ডভ্যানের চাপায় ২ জনের মৃত্যু।।চালক গ্রেফতার

নিউজ ডেস্কঃ  রাজধানীর ধানমন্ডিতে কাভার্ডভ্যানের চাপায় দুইজন নিহত হওয়ার ঘটনায় চালক মো. স্বপন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব জানায়, মঙ্গলবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টায় রাসেল স্কয়ার রোডের সামনে কাভার্ডভ্যান রিকশাকে চাপা দিলে দুজন নিহত হন।  প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাভার্ডভ্যানটি একাধিক রিকশায় ধাক্কা দিয়ে রাস্তার পার্শ্বে পুলিশ বক্সের ওপর উঠিয়ে দেয়। নিহত দুজনের মধ্যে একজন রিকশাচালক ও অন্যজন আরোহী। এ ঘটনায় আরও দুজন আহত হন। তারা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় চালক এবং হেলপারকে আসামি করে একটি মামলা দায়ের করে কলাবাগান থানায়। এএসপি মো. ফজলুল হক জানান, মামলার পর থেকে আসামিদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-২। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে কাভার্ডভ্যানচালক গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন