News71.com
 Bangladesh
 16 Dec 22, 02:55 PM
 125           
 0
 16 Dec 22, 02:55 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৭।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৭।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১০ হাজার ১৯০টি ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ১ গ্রাম আইস, ৫২ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৩০টি ইনজেকশন ও ৫৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন