News71.com
 Bangladesh
 16 Dec 22, 03:00 PM
 133           
 0
 16 Dec 22, 03:00 PM

পহেলা বৈশাখ থেকে ভূমিকর অনলাইনে।।

পহেলা বৈশাখ থেকে ভূমিকর অনলাইনে।।

নিউজ ডেস্কঃ  আগামী পহেলা বৈশাখ থেকে ভূমিকর শুধু অনলাইনের মাধ‌্যমে পরিশোধ করা যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ওই দিন থেকে ম‌্যানুয়ালি ভূমিকর নেওয়া বন্ধ হয়ে যাবে।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।ভূমিমন্ত্রী বলেন, আমাদের কাছে এমনও কমপ্লেইন আসলো যে, ৫০০ টাকা কর দিতো আর কিছু টাকা আলাদা করে রাখা হতো। এখনও কিছু কিছু জায়গায় সমস‌্যা হচ্ছে। কিন্তু আমি চেয়েছিলাম ৩১ ডিসেম্বর থেকে ম‌্যানুয়ালি ভূমিকর নেওয়া বন্ধ করতে। সচিব বললেন, এটা বাংলা মাসের সঙ্গে হিসাব-নিকাশ। আমরা যদি বাংলা নববর্ষ থেকে এটা করি ভালো হয়। মন্ত্রী বলেন, এজন্য আগামী ১ বৈশাখের পর থেকে আর কেউ ম‌্যানুয়ালি ভূমিকর দিতে পারবে না। তাহলে এটা বন্ধ হয়ে গেল, তাহলে তো সে (ভূমি অফিসের কর্মকর্তা) কিছু করতে পারবেন না। কারণ সে ম‌্যানুয়ালি নিতেই পারবেনি না। আমরা চাইছি মাঠ পর্যায়ের সমস‌্যাকে মিনিমাম লেভেলে নিয়ে আসতে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার কাছে অভিযোগ এলেই আমি বলি, তদন্ত করুন এবং ব্যবস্থা নিন এবং আমাকে জানান কী ব‌্যবস্থা নেওয়া হয়েছে। অফিসারদের মধ্যে আমি একটা প‌্যানিক রেখেছি। আমি এসব ক্ষেত্রে খুবই রূঢ়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন