News71.com
 Bangladesh
 16 Dec 22, 03:02 PM
 161           
 0
 16 Dec 22, 03:02 PM

উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে

উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে

নিউজ ডেস্কঃ  শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়বে। আর অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী দুদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন