News71.com
 Bangladesh
 19 Dec 22, 10:07 PM
 129           
 0
 19 Dec 22, 10:07 PM

রিজভীসহ বিএনপির ১৪৪ নেতকার্মীর জামিন নামঞ্জুর।।

রিজভীসহ বিএনপির ১৪৪ নেতকার্মীর জামিন নামঞ্জুর।।

নিউজ ডেস্কঃ  নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৪ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন—দলটির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ।এদিন মোট ১৪৬ আসামির পক্ষে জামিন শুনানি হয়। তাদের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীসহ কয়েকজন আইনজীবী জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান। ভয়পক্ষের শুনানি শেষে আদালত ১৪৪ জনের জামিন নামঞ্জুরের আদেশ দেন। অপর দুই আসামি শিক্ষানবিশ আইনজীবী। তাদের আবেদনের বিষয়ে আদালত পরে আদেশ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন