News71.com
 Bangladesh
 19 Dec 22, 10:12 PM
 204           
 0
 19 Dec 22, 10:12 PM

কৃষি জমিতে কারখানা করলে কোনো সুবিধা নয়।।প্রধানমন্ত্রী

কৃষি জমিতে কারখানা করলে কোনো সুবিধা নয়।।প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  সরকারের নির্ধারিত একশটি শিল্পাঞ্চলের বাইরে কেউ কৃষি জমি নষ্ট করে শিল্প প্রতিষ্ঠান করলে তারা কোনো সুবিধাই পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি পাটকে রফতানিযোগ্য আয়ের আরেকটি গুরুত্ব পণ্য করার দিকে নজর দিতে বলেছেন তিনি। সোমবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেতিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন। কৃষিতে সরকারের গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষির ওপর সর্বাধিক গুরুত্ব এবং সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। ধ্বংস স্তূপের ওপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন শূন্য হাতে। তিনি শুধু কৃষিবিদদের সম্মানই বাড়াননি, গবেষণা এবং যাতে খাদ্য উৎপাদন বাড়ে তারও ব্যবস্থা করেছিলেন। কৃষিকে যান্ত্রীকিকরণের ঘোষণাও তিনি দিয়েছিলেন। আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিতে উৎপাদন বাড়বে এবং তিন গুণ উৎপাদন যাতে বেশি হয় সেটাই তার লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন