News71.com
 Bangladesh
 19 Dec 22, 10:13 PM
 178           
 0
 19 Dec 22, 10:13 PM

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে ১৪ দল প্রস্তুত।।আমু

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে ১৪ দল প্রস্তুত।।আমু

নিউজ ডেস্কঃ  বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্র সফল হবে না। যেকোনো ষড়যন্ত্র রুখতে ১৪ দল প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। আমু বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র সফল হবে না। ষড়যন্ত্র রুখতে ১৪ দল প্রস্তুত আছে। ১০ ডিসেম্বর গোলাপবাগে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপি আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। মানুষকে বিজয় উৎসব থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ডিসেম্বর মাসকে তারা আন্দোলন করার জন্য বেছে নিয়েছে। তারা ষড়যন্ত্র করছে, এ দেশে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার ঝুঁকি নিতে হয়েছে। ১৯ বার হত্যা চেষ্টা করা হয়েছে। তবুও তিনি মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধকে সমুন্নত করেছেন। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপির কার্যালয়ে বোমার কারখানা পাওয়া গেছে। সরকারকে নাজেহাল অবস্থায় ফেলতে চেয়েছিল। তারা বলেছিল ১০ ডিসেম্বর জীবন থাকতে নয়াপল্টন থেকে যাবে না। নাকে খত দিয়ে গোলাপবাগে গরুর হাটে গিয়ে মিটিং করেছে। বিজয়ের মাসে ষড়যন্ত্র হতে দেব না। কোনো ষড়যন্ত্র করলে মোকাবিলা রাজপথে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন