News71.com
 Bangladesh
 19 Dec 22, 10:14 PM
 184           
 0
 19 Dec 22, 10:14 PM

মঙ্গলবার রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী।।

মঙ্গলবার রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুই দিনের সফরে রাজশাহীতে আসছেন। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে সরকারি এক তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার বিকেল ৫টায় প্লেনে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমনি মেমোরিয়াল হলে প্রশিক্ষণার্থী এএসপি প্রবেশনার, ক্যাডেট এসআই ও অন্যান্য প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। বুধবার সকাল ১০টায় মন্ত্রী রাজশাহীর বাঘা উপজেলা আনসার ভিডিপি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। বেলা পৌঁনে ১২টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করবেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন