News71.com
 Bangladesh
 20 Dec 22, 03:16 PM
 133           
 0
 20 Dec 22, 03:16 PM

ভৈরবে ২২৭টি ভারতীয় থ্রিপিসসহ চোরাকারবারি আটক।।

ভৈরবে ২২৭টি ভারতীয় থ্রিপিসসহ চোরাকারবারি আটক।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ২২৭টি ভারতীয় থ্রিপিসসহ রিয়াজ উদ্দিন আহমেদ (৩৯) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।সোমবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।   আটক চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদ (৩৯) ঢাকা মহানগরের খিলগাঁও থানার ১০ নং রোডের ২৯ নং দক্ষিণ বনশ্রী এলাকার মৃত জাহাঙ্গীর আহমেদের ছেলে।  প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এসময় চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২২৭টি ভারতীয় থ্রিপিস ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।  র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, আটক চোরাকারবারি রিয়াজ উদ্দিন আহমেদ (৩৯) দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন