News71.com
 Bangladesh
 20 Dec 22, 03:17 PM
 121           
 0
 20 Dec 22, 03:17 PM

ফুটবল বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের অভিনন্দন।।

ফুটবল বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের অভিনন্দন।।

নিউজ ডেস্কঃ ফিফা বিশ্বকাপ বিজয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের জনগণকে বাংলাদেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক চিঠিতে বলেছেন, ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর গতরাতে (১৮ ডিসেম্বর) বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আনন্দ করেছেন তা দেখলে আপনি অভিভূত হবেন। ড. মোমেন বলেন, আমি বিশ্বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানের দূরত্ব সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় সম্প্রীতিতে একীভূত।দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং বন্ধুত্ব আরও গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ড. মোমেন চিঠিতে বলেন, উভয় দেশের পারস্পরিক অগ্রাধিকারের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করাসহ উভয় দেশে নিজেদের দূতাবাস খোলার লক্ষ্যেও ঘনিষ্ঠভাবে আমরা কাজ করে যাবো।উল্লেখ্য, রোববার কাতারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে পরাজিত করে আর্জেন্টিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন