News71.com
 Bangladesh
 20 Dec 22, 03:19 PM
 152           
 0
 20 Dec 22, 03:19 PM

অপরাধ দমনে প্রশাসন থাকবে জিরো টলারেন্সে।। বিভাগীয় কমিশনার 

অপরাধ দমনে প্রশাসন থাকবে জিরো টলারেন্সে।। বিভাগীয় কমিশনার 

নিউজ ডেস্কঃ বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও চোরাচালানসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে।যেকোনও অপরাধ দমনে প্রশাসনের থাকবে জিরো টলারেন্স। সোমবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারী বৃদ্ধি করতে হবে। মিয়ানমারের কোনো নাগরিক বা রোহিঙ্গাও যাতে নতুন করে এদেশে অনুপ্রবেশ বা পালিয়ে যেতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।  তিনি আরও বলেন, শব্দ দুষণ রোধে গাড়ির হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে। যে সকল দোকানে হাইড্রোলিক হর্ণ বিক্রি করে প্রয়োজনে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।এছাড়া মহাসড়ক, মহানগর ও পৌর এলাকায় ব্যাটারীচালিত অবৈধ থ্রি-হুইলার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন