News71.com
 Bangladesh
 20 Dec 22, 11:25 PM
 212           
 0
 20 Dec 22, 11:25 PM

বিএনপির মুখে মানবাধিকারের বুলি ভাঁওতাবাজি।।ড. মোমেন

বিএনপির মুখে মানবাধিকারের বুলি ভাঁওতাবাজি।।ড. মোমেন

নিউজ ডেস্কঃ বিএনপির মুখে মানবাধিকারের বুলি ‘ভাঁওতাবাজি’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  তিনি বলেন, বিএনপির মুখে মানবাধিকার একটি ভাওতাবাজি। এটা আমাদের কাছে হাসির খোরাক ছাড়া আর কিছু নয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। ‘বিস গবেষণা সম্মেলন’- শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে বিআইআইএসএস। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়, বিএনপি যে ২৭ দফা দিয়েছে, তার ১৪ দফায় গুম, খুন ও মানবাধিকার রক্ষার কথা বলেছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে ড. মোমেন বলেন, ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির শাসনামলে দেশে হত্যা, গুম, খুন হয়েছে। তখন ৬৩ জেলায় বোমা হামলা হয়েছে। অপারেশন ক্লিনহার্টের নামে ৫৫ জন মানুষ মারা হয়েছে। একজন রাষ্ট্রদূতের ওপর বোমা হামলা হয়, তিনি তখন প্রাণে বাঁচলেও অনেকেই মারা যান। সে কারণে বিএনপির মুখে মানবাধিকার একটি ভাঁওতাবাজি। এটা আমাদের কাছে হাসির খোরাক ছাড়া আর কিছু নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন