News71.com
 Bangladesh
 20 Dec 22, 11:29 PM
 142           
 0
 20 Dec 22, 11:29 PM

ভারতে রপ্তানি বাড়াতে আন্তরিক সহযোগিতা প্রয়োজন।।বাণিজ্যমন্ত্রী

ভারতে রপ্তানি বাড়াতে আন্তরিক সহযোগিতা প্রয়োজন।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ভারতের বাজারে পণ্য রপ্তানি বাড়াতে আগ্রহী, এজন্য ভারত সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্টবন্ধু রাষ্ট এবং বৃহৎ ব্যবসায়ীক অংশীদার।ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এসব পণ্য রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বানিজ্য সহজ করলে বাংলাদেশের পণ্য রপ্তানি অনেক বাড়বে এবং উভয় দেশের বাণিজ্য ব্যাবধান কমবে।বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের পণ্য তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম।এজন্য ভারত বাংলাদেশ সীমান্তের স্থলবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। বাণিজ্য বৃদ্ধির জন্য জটিলতা দূর করতে হবে।তিনি বলেন, সীমান্ত হাটগুলো উভয় দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোর মানুষগুলো উপকৃত হয়েছে। এতে করে উভয় দেশের মানুষ খুশি। ভিসা ইস্যু সহজ হলে মানুষের যাতায়াত বাড়বে। এতে উভয় দেশের মানুষ উপকৃত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন