News71.com
 Bangladesh
 21 Dec 22, 10:02 AM
 197           
 0
 21 Dec 22, 10:02 AM

বিএন‌পি নির্বাচনে না এলে অপূর্ণতা থাকবে।। সিই‌সি

বিএন‌পি নির্বাচনে না এলে অপূর্ণতা থাকবে।। সিই‌সি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএন‌পি নির্বাচনে অংশগ্রহণ না করলে একটা অপূর্ণতা থেকে যাবে, নির্বাচনটা খুব ভালোভাবে অংশগ্রহণমূলক হবে না।নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক সব দল অংশগ্রহণ ক‌রুক। অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটা সংসদ গঠিত হোক এবং সংসদের মাধ্যমে একটা সরকার গ‌ঠিত হোক। তাহলে দেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা আরও সুসংহত হবে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বরিশালের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তিনি এসব কথা বলেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো দলকে আমরা জোর খা‌টিয়ে নির্বাচনে আনতে পারবো না। বিএন‌পিকে আমরা সংলাপে বসার আহ্বান জা‌নিয়ে‌ছিলাম, তারা আসেন‌নি। আমাদের ওপর অনাস্থা রয়েছে তাদের, সরকারের ওপরও অনাস্থা রয়েছে, যেটা সরাস‌রি বলে‌নি ও পত্রিকায় দেখে‌ছি। বিএন‌পির যে নির্বাচনে আসা উ‌চিত সেটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে, আবার মাঝেমধ্যে না করা হচ্ছে। আমার বিশ্বাস বিএন‌পি যেন নির্বাচনে অংশগ্রহণ করে সে বিষয়ে সরকারেরও সচেতনতা আছে, একটা বোধ আছে। আমরা চাই নির্বাচনে সকলে অংশগ্রহণ করুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন