News71.com
 Bangladesh
 21 Dec 22, 10:04 AM
 274           
 0
 21 Dec 22, 10:04 AM

ঢাবি ছাত্রলীগের সভাপতি শয়ন।।সা. সম্পাদক সৈকত

ঢাবি ছাত্রলীগের সভাপতি শয়ন।।সা. সম্পাদক সৈকত

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হিসেবে মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সৈকতের নাম ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। ।মাজহারুল কবির শয়ন গত কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক উপসম্পাদকের দায়িত্ব পালন করেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। শয়ন ২০১১-১২ সেশনে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগে ভর্তি হন। সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সমাজসেবা বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ২০১৩-১৪ সেশনে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগে ভর্তি হন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন