News71.com
 Bangladesh
 21 Dec 22, 02:36 PM
 154           
 0
 21 Dec 22, 02:36 PM

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম।।সাধারণ সম্পাদক ইনান

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম।।সাধারণ সম্পাদক ইনান

নিউজ ডেস্কঃ  ছাত্রলীগের নতুন কমিটিতে সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে গণভবন গেটে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের শীর্ষ দুই পদের জন্য মনোনয়নপত্র জমা দেন ২৫৪ জন। এর মধ্যে ৯৬ জন সভাপতি ও ১৫৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। এদিকে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ছাত্রলীগের কমিটিও ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত; ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে সজল কুন্ডুর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন