News71.com
 Bangladesh
 21 Dec 22, 02:36 PM
 169           
 0
 21 Dec 22, 02:36 PM

ভারত সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান।।

ভারত সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান।।

নিউজ ডেস্কঃ ভারত সফর শেষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং ছয়জন সফর সঙ্গীসহ ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর আমন্ত্রণে গত ১৫ ডিসেম্বর সরকারি সফরে ভারত যান। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী একাডেমি, হায়দারাবাদে অনুষ্ঠিত কম্বাইন্ড গ্রাজুয়েশন কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে ভারতীয় বিমান বাহিনীর গ্রাজুয়েশন কুচকাওয়াজ পরিদর্শন এটিই প্রথম, যা মাইলফলক হিসেবে থাকবে। তিনি একাডেমিতে অবস্থিত প্রশিক্ষণ বিমান পিসি-৭ এর সিমুলেটর এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার্স ট্রেনিং এস্টাবলিশমেন্ট (এটিসিওটিই) পরিদর্শন করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ব্যারাকপুরে অবস্থিত ভারতীয় বিমান বাহিনী স্টেশন ও এর বিভিন্ন সামরিক স্থা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন