News71.com
 Bangladesh
 22 Dec 22, 10:46 PM
 204           
 0
 22 Dec 22, 10:46 PM

এমপি হারুন পদত্যাগ করবেন বৃহস্পতিবার।।

এমপি হারুন পদত্যাগ করবেন বৃহস্পতিবার।।

নিউজ ডেস্কঃ বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পদত্যাগ করবেন। বুধবার (২১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন হারুনুর রশীদ।  বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। পরের দিন ১১ ডিসেম্বর পাঁচ জন সদস্য সংসদে গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। ওই সময় হারুনুর রশীদ বিদেশে থাকার কারণে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন