News71.com
 Bangladesh
 22 Dec 22, 10:54 PM
 168           
 0
 22 Dec 22, 10:54 PM

জানাজায় ডাণ্ডাবেড়ি পরানো অমানবিক।। জাতীয় মানবাধিকার কমিশন

জানাজায় ডাণ্ডাবেড়ি পরানো অমানবিক।। জাতীয় মানবাধিকার কমিশন

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজা পড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় মানবাধিকার কমিশন এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে।কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গত ২৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যালয়ে হামালার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় ২ ডিসেম্বর গ্রেফতার করা হয় উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজমকে।  কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়- আলী আজমের মা সাহেরা বেগম বার্ধক্যজনিত কারণে গত ১৮ ডিসেম্বর মারা যান। শেষবার মায়ের মরদেহ দেখতে এবং জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেতে আইনজীবীর মাধ্যমে ১৯ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন আলী আজম। গত ২০ ডিসেম্বর তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় এবং তিনি তার মায়ের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পান। ‘প্যারোলের পুরোটা সময় হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন তিনি। এমনকি জানাজা পড়ানোর সময় তার হাতকড়া ও ডাণ্ডাবেড়ি খুলে দেওয়ার অনুরোধ করা হলেও তা খুলে দেয়নি বলে অভিযোগ উঠেছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন