News71.com
 Bangladesh
 22 Dec 22, 10:55 PM
 159           
 0
 22 Dec 22, 10:55 PM

সরকার ও নির্বাচন কমিশনকে মানে না বিএনপি।।সিইসি

সরকার ও নির্বাচন কমিশনকে মানে না বিএনপি।।সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কমিশন সব রাজনৈতিক দল নিয়ে সংলাপ করেছে।সেখানে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছিলো। কিন্তু তারা স্পষ্টভাবে আগাম জানিয়েছেন তারা সরকার ও বর্তমান কমিশনকে মানেন না। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও সচিবের মতবিনিময় সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি, তারা নির্বাচন কমিশনকে সড়ে যেতে বলেছেন। তারপরও তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, নির্বাচনে অংশ নেন। কারণ, আমাদেরকে নির্বাচন করতে হবে। সংবিধান থাকলে নির্বাচন হবেই। তবে, বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে না আসলে, নির্বাচনের গ্রহণ যোগ্যতা খর্ব হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সিইসি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তি ও প্রার্থীদের সঙ্গে কমিশন মতবিনিময় করবে। জাতীয় সংসদ নির্বাচন অনেক গুরুত্ব বহন করে, যা অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে, এখন থেকেই প্রস্তুতি নিবে কমিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন