News71.com
 Bangladesh
 22 Dec 22, 10:58 PM
 180           
 0
 22 Dec 22, 10:58 PM

জঙ্গিরা এখন বিভিন্ন ব্যানারে কাজ করছে।। আরএমপি কমিশনার

জঙ্গিরা এখন বিভিন্ন ব্যানারে কাজ করছে।। আরএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ রাজশাহীতে এক অনুষ্ঠানে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেছেন, জঙ্গিরা এখন বিভিন্ন ব্যানারে কাজ করছে, তাদের প্রতিহত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে ভালো ব্যবহার করতে সব থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা দেন।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক বাস্তবায়নকৃত ‘পুলিশ এনগেজমেন্ট অ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস)’ প্রকল্পের আওতায় এ কমিউনিটি পুলিশিং ফোরাম কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়। এতে সহিংস উগ্রবাদ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদারকরণে বিশেষ অবদান রাখায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক দেন মানব কল্যাণ পরিষদ (এমকেপি) ও কমিউনিটি পুলিশিং ফোরাম রাজশাহী মহানগর ইউনিট। অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেন, দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আর এজন্যই পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন