
নিউজ ডেস্কঃ নগরের পাচঁলাইশ থানায় জামায়াতের ১০ দফা দাবিতে বের করা ঝটিকা মিছিল থেকে জামায়াত শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । তবে গ্রেফতার করা কর্মীদের পরিচয় জানা যায়নি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদার বলেন, সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৮ জন জামায়াত-শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।