News71.com
 Bangladesh
 24 Dec 22, 09:09 PM
 210           
 0
 24 Dec 22, 09:09 PM

সব স্বৈরাচারকে হার মানিয়েছে আ. লীগ সরকার।।গয়েশ্বর

সব স্বৈরাচারকে হার মানিয়েছে আ. লীগ সরকার।।গয়েশ্বর

নিউজ ডেস্কঃ  অতীতের সব স্বৈরাচারকে বর্তমান আওয়ামী লীগ সরকার হার মানিয়েছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, এদেরকে স্বৈরাচার, ফ্যাসিবাদী নাকি কর্তৃত্ববাদী কোনটা বললে জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা যায়, তা বাংলা বা ইংরেজি অভিধানে খুঁজে পাচ্ছি না।শুক্রবার (২৩ ডিসেম্বর) ‌‘ঐতিহাসিক ২২ ডিসেম্বর, ১৯৮৪ স্মরণে রিজভী আহমেদ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রুনেসা)। সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা স্বৈরাচার হিটলার, চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানের মানুষ মারার গল্প জানি। অনেক গল্পই আমরা ইতিহাসে পড়েছি। কিন্তু বর্তমান সরকারের পতনের পর যে ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসের কাছে হালাকু খান, হিটলার, চেঙ্গিস খান, এরশাদের গল্প টিকবে না, হারিয়ে যাবে। সব বিজয় কিন্তু অহংকারের নয় উল্লেখ করে তিনি বলেন, নবাব সিরাজদৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে ইতিহাসের পাতায় প্রশংসিত। আবার মীর জাফর জয় লাভ করার পরও ঘৃণিত। তার বংশধররাও তার পরিচয় দেয় না। শেখ হাসিনা যতই বিজয়ের হাসি হাসুক, এই বিজয় কিন্তু তার কপালে কলঙ্কের তিলক এঁকে দিয়েছে। এটা স্পষ্ট আজীবন থাকবে, মৃত্যুর পরও থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন