
নিউজ ডেস্কঃ রাত পোহালেই খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস।বড়দিন বা ক্রিসমাস ২৫ ডিসেম্বর উপলক্ষে বড় দিনের উৎসব উদযাপন উপলক্ষে অনাকাঙিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।যে কোনো ধরনের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে র্যাবের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ডগ স্কোয়াড, ও বোম্ব ডিস্পোজাল ইউনিট।শনিবার (২৪ ডিসেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি বলেন, র্যাব সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা দেওয়া এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব। রোববার (২৫ ডিসেম্বর) বড়দিনে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করবে। এদিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।