News71.com
 Bangladesh
 25 Dec 22, 11:46 PM
 146           
 0
 25 Dec 22, 11:46 PM

সব চাওয়া পূর্ণ হয়ে গেছে।।ওবায়দুল কাদের

সব চাওয়া পূর্ণ হয়ে গেছে।।ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ  টানা তিনবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জীবনের সকল আশা পূর্ণ হয়েছে বলে উল্লেখ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে আমিই প্রথম টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের আরও বলেন, কত জনের ভাগ্যে জুটেছে? বঙ্গবন্ধুর মতো তুখোড় নেতা সেই ৫০-এর দশকে ছয় মাসের মতো আর স্বাধীনতার পরে কয়েক বছর মন্ত্রী ছিলেন। এই অবস্থায় তাঁর রক্তাক্ত বিদায়। সেখানে আমার মতো গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষকের ছেলে ১৬ বছর মন্ত্রী! আর কী চাই? সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে, আর কিছু চাই না। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ছাত্রদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন