News71.com
 Bangladesh
 27 Dec 22, 02:41 PM
 152           
 0
 27 Dec 22, 02:41 PM

রাষ্ট্রপতির কাছে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ।।

রাষ্ট্রপতির কাছে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ।।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সোমবার (২৬ ডিসেম্বর) বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। জাপানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী ও বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতা তুলে ধরে রাষ্ট্রপতি আশা করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। সাক্ষাৎকালে জাপানের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন