News71.com
 Bangladesh
 27 Dec 22, 10:38 PM
 147           
 0
 27 Dec 22, 10:38 PM

সিরাজগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা আটক।।

সিরাজগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা আটক।।

নিউজ ডেস্কঃ ট্রাকে করে পাচারের সময় সিরাজগঞ্জের মহাসড়ক থেকে ৩০ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।  মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানাধীন রামার চর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।  আটকরা হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বলাখাল বকলবাগী গ্রামের মৃত আবুল কালামের ছেলে শুকুর (৩৫) ও একই থানার দিকচাল গ্রামের আবু তাহেরের ছেলে রাব্বী হোসেন (২৬)।  র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামারচর নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে ওই ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ দুই বিক্রেতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন