News71.com
 Bangladesh
 27 Dec 22, 10:42 PM
 156           
 0
 27 Dec 22, 10:42 PM

সিঙ্গেল স্ক্রিন বন্ধ হলেও সিনেপ্লেক্স বাড়ছে।। তথ্যমন্ত্রী

সিঙ্গেল স্ক্রিন বন্ধ হলেও সিনেপ্লেক্স বাড়ছে।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মানুষের রুচির পরিবর্তন হয়েছে। মানুষ এখন এয়ার কন্ডিশন ছাড়া সিনেমা হলে বসতে চায় না।  তিনি বলেন, সিনেমা দেখতে গিয়ে মানুষ কেনাকাটা করতে চায়, খাওয়া দাওয়া করতে চায়। এসব চাহিদা সিনেপ্লেক্সগুলো পূরণ করছে। সেজন্য সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হলেও সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ছে।  মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের চলচ্চিত্র এবং বাচসাস সদস্য বীর মুক্তিযোদ্ধা সম্মাননা- ২০২২’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।  দেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নের জন্য এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, বন্ধ সিনেমা হল পুনরায় চালু করা, নতুন সিনেমা হল নির্মাণ এবং সিনেমা হলের আধুনিকায়নের জন্য সরকার কাজ করছে। সরকার বিশেষ ঋণ তহবিল গঠন করেছে। এই সুবিধা চালু হলে সিনেমা হলের সংখ্যা বাড়বে। আমরা চাই প্রতি উপজেলায় একাধিক সিনেমা হল হোক। আর এটিই আমাদের লক্ষ্য।  তিনি বলেন, আমরা সিনেমায় অনুদানের পরিমাণ বাড়িয়েছি। পাশাপাশি অনুদান প্রাপ্ত সিনেমাগুলোকে হলে চালানোর বাধ্যবাধকতা তৈরি করেছি। সিনেমা বানিয়ে কোনো একটি প্রতিষ্ঠান বা ওটিটি প্লাটফর্ম এর কাছে বিক্রি করে দিলে তা পুরো ইন্ডাস্ট্রির কল্যাণ বয়ে আনবে না। সেজন্য হলে মুক্তি দেওয়ার বাধ্যবাধকতা চালু করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন