News71.com
 Bangladesh
 28 Dec 22, 11:23 PM
 150           
 0
 28 Dec 22, 11:23 PM

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌তে যান চলাচল বিঘ্ন।।দীর্ঘ যানজট

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌তে যান চলাচল বিঘ্ন।।দীর্ঘ যানজট

নিউজ ডেস্কঃ টাঙ্গাই‌লে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে প‌রিবহন চলাচ‌লে বিঘ্ন হওয়ার কার‌ণে চাপ প‌ড়ে‌ছে মহাসড়‌কে। এ‌তে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার হা‌তিয়া হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ৭ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়ে‌ছে। এ‌তে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে যাত্রী ও চালক‌দের।  এ‌ দি‌কে ঘন কুয়াশার কার‌ণে দৃ‌ষ্টিসীমার ৪০ মিটার নিচে হওয়ায় বঙ্গবন্ধু সেতু‌তে রাত ১টা থে‌কে সেতুপূর্ব ও প‌শ্চিম টোলপ্লাজার ৭টি বু‌থের ম‌ধ্যে পাঁচ‌টি বন্ধ ক‌রে দেওয়া হয়। প‌রে সকাল সা‌ড়ে ৮টার দি‌কে কুয়াশা কিছুটা কমে যাওয়া এবং মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টির কার‌ণে সেতু‌তে ৭‌টি বুথই চালু ক‌রে দেন কর্তৃপক্ষ।  বুধবার (২৮ ডি‌সেম্বর) ভোর থে‌কে মহাসড়‌কের ৭ কি‌লো‌মিটার এলাকায় প‌রিবহ‌ন থে‌মে থে‌মে চলাচল কর‌ছে। এ‌তে কোথাও কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হয়। প‌রিবহ‌নের চালকরা জানান, ঘন কুয়াশার কার‌ণে সাম‌নের কিছু দেখা যায় না। এছাড়া সেতু‌তে ক‌য়েক‌টি টোল বুথ বন্ধ থাকায় প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে মহাসড়‌কে। এ‌তে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন