News71.com
 Bangladesh
 29 Dec 22, 10:18 AM
 142           
 0
 29 Dec 22, 10:18 AM

২০৪১ সালে দেশ হবে স্মার্ট বাংলাদেশ।।শ্রম প্রতিমন্ত্রী

২০৪১ সালে দেশ হবে স্মার্ট বাংলাদেশ।।শ্রম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায়, নিষ্ঠা, ত্যাগ ও পরিশ্রমে দেশ এখন শিক্ষার আলোয় আলোকিত। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে দেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনার দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া ন্যাশনাল ক্লাব আয়োজিত ৩২ দলীয় মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আজ বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থার স্বর্ণ শিখরে পৌঁছেছে। দেশের মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করছে।  শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। আরও বক্তব্য রাখেন, দেয়ানা উত্তরপাড়া ন্যাশনাল ক্লাবের সভাপতি এস এম রুবায়েত হোসেন বাবুর সভাপতিত্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল কাসেম চৌধুরী, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাবেক ফুটবলার কায়সার হামিদ প্রমুখ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন