
নিউজ ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়নের নতুন নীতিমালা জারি করেছে সরকার। নতুন নীতিমালায় নিজের অথবা স্ত্রী/স্বামী/সন্তান ছাড়াও বাবা/মায়ের দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রেও সুবিধাজনক স্থানে পদায়নের নিয়ম রাখা হয়েছে। ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২ পরিপত্র আকারে জারি করা হয়েছে।নতুন নীতিমালা জারি করায় ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন নীতিমালা, ২০১৫’ বাতিল করা হয়েছে বলেও এতে জানানো হয়।
আগের নীতিমালায় নিজের অথবা স্ত্রী/স্বামী/সন্তানের দুরারোগ্য ব্যাধির সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করার নিয়ম থাকলেও নতুন নীতিমালায় এ ক্ষেত্রে বাবা/মাকেও যুক্ত করা হয়েছে। আগের নীতিমালায় বলা হয়েছিল, কোনো কর্মকর্তার নিজের অথবা স্ত্রী/স্বামী/সন্তানের দুরারোগ্য ব্যাধির সুষ্ঠু চিকিৎসার স্বার্থে মেডিক্যাল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে নির্ধারিত মেয়াদের পূর্বে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে। এই নীতিমালায় বলা হয়েছে, কর্মচারীর নিজের অথবা বাবা/মা/স্ত্রী/স্বামী/সন্তানের দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়ন করা যাবে।