News71.com
 Bangladesh
 29 Dec 22, 11:37 PM
 223           
 0
 29 Dec 22, 11:37 PM

গণমিছিলের নামে গণহয়রানি করলে দাঁতভাঙা জবাব।।ছাত্রলীগ

গণমিছিলের নামে গণহয়রানি করলে দাঁতভাঙা জবাব।।ছাত্রলীগ

নিউজ ডেস্কঃ বিএনপি গণমিছিলের নামে গণহয়রানি করলে দাঁতভাঙা জবাব দিবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রলীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রায় তিনি একথা জানান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, মেট্রোরেল উদ্বোধনে আমরা যখন রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে শেখ হাসিনার আরেকটি অর্জন উদযাপন করছি তখন অপশক্তি, প্রেতাত্মাদের অন্তরে জ্বালা শুরু হয়েছে। তারা আগামীকালকে ঢাকা শহরে নৈরাজ্যের পরিকল্পনা হাতে নিয়েছে। তারা আগামীকালকে যদি গণমিছিলের নামে গণহয়রানি করার চেষ্টা করা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।  এ সময় তিনি সরকারি স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার লক্ষ্যকারীদের শক্ত হাতে প্রতিহতের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন