News71.com
 Bangladesh
 29 Dec 22, 11:40 PM
 155           
 0
 29 Dec 22, 11:40 PM

প্রথম দিনে মেট্রোতে ৩৮৫৭ যাত্রী।। আয় পৌনে তিন লাখ টাকা

প্রথম দিনে মেট্রোতে ৩৮৫৭ যাত্রী।। আয় পৌনে তিন লাখ টাকা

নিউজ ডেস্কঃ মেট্রোরেল উদ্বোধনের পর যাত্রী চলাচলের প্রথম দিনে নগরবাসীর মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই দিনে মেট্রোতে চলাচল করেছেন তিন হাজার ৮৫৭ যাত্রী।   বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থে‌কে দুপুর ১২টা পর্যন্ত দিয়াবাড়ি-আগারগাঁও রুটে টি‌কিট কে‌টে এই যাত্রীরা যাতায়াত করেন।  এদিন মেট্রোরেল আগারগাঁও থেকে ২৫টি এবং উত্তরা থেকে ২৫টি করে মোট ৫০টি ট্রিপ দিয়েছে। যাত্রী চলাচল বাবদ মেট্রোরেল কর্তৃপক্ষের আয় হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা।  যাত্রীদের মধ্যে তিন হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন। তারা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন। এতে আয় হয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা।  এ ছাড়া ৯৯ জন এমআরটি পাস ব্যবহার করে যাতায়াত করেছেন। প্রতি এমআরটি পাসের বিপরীতে ৫০০ টাকা করে মেট্রো কর্তৃপক্ষের মোট আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। আর দুই জন যাত্রী র‍্যাপিড কার্ড ব্যবহার করায় ৬০ টাকা করে ১২০ টাকা ভাড়া পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন