News71.com
 Bangladesh
 31 Dec 22, 10:27 AM
 179           
 0
 31 Dec 22, 10:27 AM

আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে।।সাকি

আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে।।সাকি
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, কয়েকদিন আগে দেশে দুটি ঘটনা ঘটেছে। বাংলাদেশ মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে আর আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে। রংপুরে তারা জামানত হারিয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ। সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ৩০ ডিসেম্বর দেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক দিন। বর্তমান প্রধানমন্ত্রী সকল রাজনৈক দলের সঙ্গে সংলাপ করে আশ্বাস দিয়েছিলেন, তার উপরে ভরসা ভরসা রাখতে। তিনি সুষ্ঠু নির্বাচন দিবেন। দেশের ইতিহাসে সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে এমন কলঙ্কজনক নির্বাচন আর ঘটেনি। মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী, প্রশাসন ও দলীয় গুন্ডা বাহিনী দিয়ে তারা ব্যালট বাক্সে ভরেছে।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন