News71.com
 Bangladesh
 31 Dec 22, 10:28 AM
 146           
 0
 31 Dec 22, 10:28 AM

ইতিহাস বিকৃতি রোধে ইতিহাস পরিষদের ভূমিকা রয়েছে।।ঢাবি উপাচার্য

ইতিহাস বিকৃতি রোধে ইতিহাস পরিষদের ভূমিকা রয়েছে।।ঢাবি উপাচার্য

নিউজ ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, জাতির কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য বাংলাদেশ ইতিহাস পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।  শুক্রবার (৩০ ডিসেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্ৰ মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদের দুদিনব্যাপী ১৩তম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন ও সাধারণ সভা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইতিহাস পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের যুগ্মসম্পাদক অধ্যাপক ড. আবদুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। ঢাবি উপাচার্য বলেন, আজকের সম্মেলনের থিম নির্ধারিত হয়েছে ইতিহাসে নারী। আমাদের এখন জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার ভ্যারিটি এই বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া উচিত। নারীদের সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নিয়ে আসা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইতিহাস পরিষদ সেই বিষয়ের পিছিয়ে থাকবে না আশা করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন