News71.com
 Bangladesh
 31 Dec 22, 02:24 PM
 139           
 0
 31 Dec 22, 02:24 PM

ডিএমপির অভিযান : মাদকসহ ২৪ জন আটক

ডিএমপির অভিযান : মাদকসহ ২৪ জন আটক

নিউজ ডেস্কঃ  রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৯৮ পিস ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১৫০ গ্রাম ১২৫ পুরিয়া গাঁজা, ২৫ বোতল ফেনসিডিল, ২ বোতল ২১ লিটার দেশি মদ ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন