News71.com
 Bangladesh
 31 Dec 22, 02:27 PM
 136           
 0
 31 Dec 22, 02:27 PM

মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে চালক নিহত।। আহত ৩

মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে চালক নিহত।। আহত ৩

নিউজ ডেস্কঃ দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মনিরুল ইসলাম (২৬) নামে এক ইঞ্জিন চালিত ট্রলিচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলির হেলপার ও মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন।শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাদুরিয়া-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের আখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মনিরুল ইসলাম উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুরের দক্ষিণ পাড়ার মানিক মিয়ার ছেলে। আহত ট্রলির হেলপার ও দুই মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাদুরিয়া এলাকা থেকে খড় বোঝাই ট্রলিটি দ্রুতগতিতে চালিয়ে নিজ বাসা মুরাদপুরে ফিরছিলেন মনিরুল ইসলাম। পথে আখিরা এলাকায় পৌঁছলে ট্রলির একটি চাকা ফেটে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন