News71.com
 Bangladesh
 31 Dec 22, 07:46 PM
 251           
 0
 31 Dec 22, 07:46 PM

আমরা তেল আমদানি নির্ভর হয়ে গেছি।। কৃষিমন্ত্রী

আমরা তেল আমদানি নির্ভর হয়ে গেছি।। কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভোজ্য তেলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে দামও। আর দেশে উৎপাদন কম হওয়ায় তেলের চাহিদা মেটাতে আমাদের পুরোপুরি আমদানির ওপর নির্ভর করতে হয় জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আগে সবাই সরিষার তেল খেত। তখন সরিষার ভালো জাত ছিল না, উৎপাদন ছিল না। পরে সবাই ধান আবাদে চলে যায়। তখন বেশির ভাগ জমিতে ধান আবাদ হতো। এরপর বিদেশ থেকে সয়াবিন ও পাম অয়েল সস্তায় আমদানি করে তেলের চাহিদা মেটানো হতো। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে আমরা পুরোপুরি তেল আমদানি নির্ভর হয়ে গেছি। শনিবার (৩১ ডিসেম্বর) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।    তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে চাহিদার ৪০ থেকে ৫০ ভাগ ভোজ্য তেল দেশেই উৎপাদন হবে। এ বছর আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। মাঠপর্যায়ে আমাদের কর্মকর্তা ও টেকনিশিয়ানরা কৃষকদের উদ্বুদ্ধ করছেন।  কৃষিমন্ত্রী আরও বলেন, আশার কথা হচ্ছে, এ সমস্যা সমাধানে দুটি সফলতা এসেছে।স্থানীয়ভাবে ভোজ্য তেল উৎপাদন হবে। বারি ও বিনার বিজ্ঞানীরা অনেক ভালো সরিষার জাত উদ্ভাবন করেছেন। আগে বিঘায় দেড় থেকে দুই মণ সরিষা হতো এখন ৬ থেকে ৭ মণ হচ্ছে। আগে সরিষা দানা ছিল ছোট ছোট কিন্তু এখন আকারেও বড় হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন