
নিউজ ডেস্কঃ বামেদের সঙ্গে কংগ্রেসের যৌথ বিবৃতি প্রকাশ করা হলেও পরবর্তী বিধানসভা নির্বাচনে তাদের জোট হচ্ছে তা এখনো নিশ্চিত নয়। যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল ত্রিপুরা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয় নিয়ে।শনিবার (৩১ ডিসেম্বর) এ কথা বলেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি নির্বাচনী জোটের বিষয়ে প্রথম খোলামেলা কথা বলেন।ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, শাসক দল বিজেপির সন্ত্রাস এবং গণতান্ত্রিক পরিবেশ আমার বিষয়ে যৌথ বিবৃতির মাধ্যমে রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখা হয়েছিল। নির্বাচনে জোটের বিষয়ে প্রথমিক স্তরে আলোচনা চলছে। নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্যা এবং পশ্চিমবঙ্গের নেত্রী দীপা দাশ মুন্সিকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দলের স্ক্রিনিং কমিটির প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই নিযুক্তির পর তিনি সংবাদ মাধ্যমের কাছে ইঙ্গিত দিয়ে ছিলেন ত্রিপুরা রাজ্যে কংগ্রেস বাম ফ্রন্ট ও আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা প্রবল। দীপা দাশ মুন্সির বক্তব্য প্রসঙ্গে বীরজিৎ সিনহার অভিমত, এ বিষয় নিয়ে জল্পনা হতেই পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলেই এই বিষয়ে সঠিক মন্তব্য করা সম্ভব।