News71.com
 Bangladesh
 31 Dec 22, 07:52 PM
 174           
 0
 31 Dec 22, 07:52 PM

বাণিজ্যমেলা শুরু ১ জানুয়ারি।। প্রত্যাশা ২০০ কোটি টাকার বেশি 

বাণিজ্যমেলা শুরু ১ জানুয়ারি।। প্রত্যাশা ২০০ কোটি টাকার বেশি 

নিউজ ডেস্কঃ নতুন বছরের প্রথম দিন তথা রোববার (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে শুরু হবে ২০২৩ সালের বাণিজ্যমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করার কথা রয়েছে।  শনিবার (৩১ ডিসেম্বর) পূর্বাচল নতুন শহরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।   মন্ত্রী বলেন, নতুন বছরের পথম দিন (১ জানুয়ারি) বিবিসিএফইসি-এ প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা(ডিআইটিএফ)-এর ২৭তম আসরের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এ বছর মেলা থেকে ২০০ কোটি টাকার বেশি স্পর্ট অর্ডারের আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী।তিনি বলেন, বাণিজ্যমেলা আসলে আয়ের জন্য নয়। মূল বিষয় হলো পণ্য প্রদর্শন করে রপ্তানি বাণিজ্যে আমরা কতোখানি কাজে লাগাতে পারি।  স্পট অর্ডার যেটা গত বছর ২০০ কোটি টাকার অর্ডার পেয়েছিলাম এবছর সেটা আরও বেশি হবে বলে আশি করছি। আমাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক অঙ্গণে পরিচয় করিয়ে দেওয়াই মেলার মূল উদ্দেশ্য ও লক্ষ্য। আর সার্বিকভাবে ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন