News71.com
 Bangladesh
 01 Jan 23, 01:55 PM
 123           
 0
 01 Jan 23, 01:55 PM

নতুন বছরের শিক্ষার্থীরা পাবে মুক্তিযুদ্ধের বই।।শিক্ষামন্ত্রী

নতুন বছরের শিক্ষার্থীরা পাবে মুক্তিযুদ্ধের বই।।শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ এ বছর থেকেই মুক্তিযুদ্ধের বই বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন বছর সব শিক্ষার্থী নতুন বই পাবে। প্রাথমিকের প্রথম শ্রেণি ও মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণিতে নতুন বছরের শুরু থেকেই মুক্তিযুদ্ধের বই দেওয়া হবে। শনিবার (৩১ ডিসেম্বর) সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, যে সব এলাকায় শিক্ষক সংকট আছে, থাকার ব্যবস্থা নেই আমরা সে সমস্যা দূর করতে পরিকল্পনা হাতে নিয়েছি। হাওর অঞ্চল, চরাঅঞ্চল পার্বত্য অঞ্চলসহ যে সকল অঞ্চলে যাতায়াতের সমস্যা আছে সেসব এলাকায় বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে। দীপু মনি আরও বলেন, শিক্ষা নিয়ে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনায় আমাদের কোনো শিক্ষার্থী, কোনো অঞ্চল শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকবে না। সারা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন যাতায়াত ব্যবস্থায় যুক্ত করেছেন, ঠিক তেমনি শিক্ষাও প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন