
নিউজ ডেস্কঃ খ্রিস্টীয় নববর্ষ-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাই এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান । শনিবার (৩১ ডিসেম্বর) এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে পদ্মা সেতু ও মেট্রোরেলসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিবেশ, কৃষি, ব্যবসায়, বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে বিস্ময়কর উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলা প্রতিষ্ঠার পথে দেশ অপ্রতিরোধ্য ও দুর্বার গতিতে এগিয়ে চলেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের গুরুত্ববহ সূচক আজ দৃশ্যমান। সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।