News71.com
 Bangladesh
 01 Jan 23, 01:59 PM
 128           
 0
 01 Jan 23, 01:59 PM

আকাশে বর্ণিল আলোর ঝলকানি।।স্বাগত ২০২৩ 

আকাশে বর্ণিল আলোর ঝলকানি।।স্বাগত ২০২৩ 

নিউজ ডেস্কঃ ২০২২ সালের সব পুরাতন গ্লানিকে পেছনে ফেলে, সব না পাওয়াকে নতুন বছরে পাওয়ার প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে মানুষ। শহরের আকাশে একের পর এক আতশবাজির আলোর ঝলকানি, আতশবাজির শব্দ, একের পর পর উড়ে যাওয়া ফানুসে নতুন বছর ২০২৩ সালকে স্বাগত জানায় নারায়ণগঞ্জবাসী। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া থেকে চারিদিকে শুধু আতশবাজির বর্ণিল আলোই চোখে পড়েছে। এসময় আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো নারায়ণগঞ্জ শহর। এর মাঝে আকাশে উড়ে যায় হাজার হাজার ফানুস। সরেজমিনে দেখা যায়, রাত ১২টা ১ মিনিটে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ার বিভিন্ন রুফটপ রেস্টুরেন্ট, বাসাবাড়ির ছাদ, শহরের মোড়গুলো থেকে একযোগে হাজারো আতশবাজি ফোটানো হয়। এসময় এত আতশের আলোয় আলোকিত হয়ে ওঠে চারিদিক। এর মাঝে বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে একের পর এক ফানুস উড়িয়ে নতুন বছরকে আলোর আলোয় স্বাগত জানানো হয়।  তবে এদিন শহর ও প্রতিটি এলাকায় উচ্ছৃঙ্খল যুবক, কিশোরদের মোড়ে মোড়ে ও বাসা বাড়ির ছাদগুলোতে উচ্চ শব্দে ডিজে গান বাজানোয় বিরক্ত প্রকাশ করেছেন সাধারণ মানুষ। উচ্চ শব্দে প্রতিটি এলাকায় এ ধরনের গান বাজনার কারণে শিশু, বয়স্ক ও অসুস্থদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ নিয়ে কোনো ধরনের উদ্যোগ কিংবা সতর্কতা দেখা যায়নি পুলিশের। এদিন রাত ৮টার পর শহরের কোথাও পুলিশের দৃশ্যমান কোনো টহল কিংবা অবস্থান লক্ষ্য করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন