News71.com
 Bangladesh
 01 Jan 23, 02:04 PM
 156           
 0
 01 Jan 23, 02:04 PM

শান্তি-সমৃদ্ধি নিয়ে আসবে নতুন বছর।।আশা প্রধানমন্ত্রীর

শান্তি-সমৃদ্ধি নিয়ে আসবে নতুন বছর।।আশা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্কঃ  নতুন বছর নব উদ্যমে সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর দেশবাসীর জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। রোববার (০১ জানুয়ারি) খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। সবাইকে খ্রিষ্টীয় নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক। সকল সংকট দূরীভূত হোক। সকল সংকীর্ণতা পরাভূত হোক ও সকলের জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি- এই প্রার্থনা করি।’ তিনি বলেন, ‘প্রকৃতির নিয়মেই নতুন বছর মানুষের মনে নতুন আশার সঞ্চার করে ও নব উদ্যমে সুন্দর আগামীর পথচলায় অনুপ্রেরণা যোগায়।’ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারে থাকলেই দেশের উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়। একমাত্র আওয়ামী লীগই স্বাধীনতার সুমহান আদর্শকে ধারণ করে নিবেদিতপ্রাণ হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করে। আসুন, আমরা দেশের মানুষের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করি। একইসঙ্গে ধর্মীয় উগ্রবাদসহ সন্ত্রাসবাদ ও স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক চেতনার ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন