News71.com
 Bangladesh
 01 Jan 23, 02:05 PM
 165           
 0
 01 Jan 23, 02:05 PM

নতুন বছরে নতুন সম্ভাবনায় এগিয়ে যাবে বাংলাদেশ।।রাষ্ট্রপতি

নতুন বছরে নতুন সম্ভাবনায় এগিয়ে যাবে বাংলাদেশ।।রাষ্ট্রপতি
নিউজ ডেস্কঃ নতুন বছরে নতুন আশা ও সম্ভাবনার পথ ধরে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  খ্রিস্টিয় নতুন বছর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। ইংরেজি নববর্ষে এ প্রত্যাশা করি। আবদুল হামিদ বলেন, সময়ের চিরায়ত আবর্তনে ইংরেজি নতুন বছর আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। নতুন বছর বরণ করতে বিশ্বব্যাপী আয়োজিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। বাঙালিরাও প্রতিবছর নববর্ষকে নতুনভাবে স্বাগত জানায়। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিষ্টাব্দ তাই জাতীয় জীবনে এবং প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন