News71.com
 Bangladesh
 01 Jan 23, 02:06 PM
 167           
 0
 01 Jan 23, 02:06 PM

বাণিজ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।।

বাণিজ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।।
নিউজ ডেস্কঃ  দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীর অদূরে পূর্বাচলে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। রোববার (০১ জানুয়ারি) বেলা  পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে ‘২৭তম ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা-২০২৩’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারে মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে; গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবারে মেলার প্রবেশ মূল্য প্রাপ্ত বয়ষ্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়ষ্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাইন্টে মেলার টিকিট কেনা যাবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মত এ মেলা বসছে পূর্বাচলে। এর আগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হয়। কোভিড মহামারির কারণে ২০২১ সালে এক বছর হয়নি।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন