News71.com
 Bangladesh
 02 Jan 23, 02:53 PM
 135           
 0
 02 Jan 23, 02:53 PM

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্কঃ  মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।  সোমবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে, এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার তীব্রতার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দিক-নির্ণয় করতে সমস্যা হওয়াতে চারটি ফেরি মাঝ পদ্মা নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে।  বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ভোরে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন