News71.com
 Bangladesh
 02 Jan 23, 02:56 PM
 140           
 0
 02 Jan 23, 02:56 PM

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই।।

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই।।

নিউজ ডেস্কঃ নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।  বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মোবাশ্বের হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। প্রথমে চোখের সমস্যা নিয়ে গত ৯ নভেম্বর রাজধানীর বেসরকারি স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়। দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তার মাল্টিপল অর্গান ফেইলিওর দেখা দেয়।  গত ২০ নভেম্বর তার অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেছিলেন, স্থপতি মোবাশ্বের হোসেনের মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছে। এজন্য মোবাশ্বের হোসেনের মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন মোবাশ্বের হোসেন। নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি। তিনি ছিলেন পরিবেশকর্মী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন